৫০ বছরে সিঙ্গাপুরের অর্জন
সিঙ্গাপুর ১৯৬৫ সালে যখন মালয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন ও পৃথক দেশ হিসাবে যাত্রা শুরু করেছিল তখন কেউ এর কোন সম্ভাবনা দেখেনি। দেশটা ছিল অতি ক্ষুদ্র এবং অনুন্নত। ছিল না কোন প্রাকৃতিক সম্পদ না ছিল যোগাযোগ ব্যবস্থা। আর ছিল জাতিগত দাঙ্গা এবং কমিউনিস্ট বিদ্রোহের হুমকি।সিঙ্গাপুর এ মাসে ৫০ বছর পূর্ণ করলো। বিশ্বের অন্যতম সাকসেস স্টোরি বা সাকসেস মডেল এই সিঙ্গাপুর। এই মুহুরতে সিঙ্গাপুরে রয়েছে উৎকৃষ্ট আইনের শাসন, রয়েছে স্থিতিশীল কর পদ্ধতি, রয়েছে দুর্নীতিহীন সমাজ, রয়েছে দ্রুত উন্নতির এক ধাপ থেকে অন্য ধাপে যাবার শক্তি। সিঙ্গাপুরের সাকসেস মডেলের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রধান দিক হচ্ছে মুক্ত বাজার নীতি দিয়ে পরিচালিত ব্যবস্থা । তারা অতি দক্ষতার সাথে প্রত্যেক নাগরিকের পাবলিক হাউজিং প্রকল্পের মালিকানা নিশ্চিত করে এবং জাতীয় প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করে।



