পানি শুদ্ধ করে দেবে যে বই, নতুন গবেষণা

পানি শুদ্ধ করে দেবে যে বই, নতুন গবেষণা

গবেষকরা তৈরি করেছেন “ড্রিঙ্কেবল বুক”

এই ঝকঝকে চকচকে আধুনিক পৃথিবীতেও দূষিত পানি পান করে কতো শিশু মারা যায় জানেন? প্রতিদিন ১,৪০০ শিশু মারা যায় বিশুদ্ধ পানির অভাবে। এ দুঃসহ অবস্থা থেকে তাদের মুক্তি দিতে খুব সহজে ব্যবহার করা যেতে পারে এই বই।
নিরাপদ জীবনের জন্য জরুরী হলো বিশুদ্ধ পানি পান। কিন্তু পৃথিবীর ৬৫০ মিলিয়ন মানুষ এখনো বিশুদ্ধ পানির সুব্যবস্থা ছাড়াই বেঁচে আছে। এর জন্য গবেষকেরা তৈরি করেছেন “ড্রিঙ্কেবল বুক”। এই বই পানি বিশুদ্ধ করে। এর ব্যবহার খুব সহজ। না, আপনি যা ভাবছেন তা নয়। এই বইতে পানি বিশুদ্ধ করার কোনো জাদুকরী প্রণালী লেখা নেই। তাহলে? সহজ ভাষায় বলতে গেলে, এই বই ব্যবহার করতে হলে এর একটি পাতা ছিঁড়ে নিতে হবে, একে ফিল্টার বক্সের মধ্যে ঢুকাতে হবে এবং এর মধ্যে দিয়ে পানি ঢালতে হবে। এই বইয়ের প্রতিটি পাতায় রিয়েছে সিলভার বা কপার ন্যানো পার্টিকলথাকে যা দূষিত পানির জীবাণুগুলোকে নষ্ট করে। প্রতিটি পাতা পানির ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।

কার্নেগী মেলন হাসপাতালের ডক্টর থেরেসা ডাঙ্কোভিচ বলেন, তিনি প্রথমে এই বইয়ের ধারণাটি নিয়ে ল্যাবে গবেষণা করেন। এতে সুফল পাবার পর তিনি মাঠ পর্যায়ে গবেষণায় যান। এমন কিছু জায়গায় গবেষণা করা হয় যেখানে মানুষ নিয়মিত দূষিত পানি পান করে ও অসুস্থ হয়। সাউথ আফ্রিকা, ঘানা এবং বাংলাদেশে এই ড্রিঙ্কেবল বুক পরীক্ষা করে দেখা হয়। এর থেকে বেশ কিছু তথ্য তিনি জানতে পারেন।
ডাঙ্কোভিচ বলেন, “আমি জানতাম আফ্রিকার মানুষ পানি আনতে বড় বালতি ব্যবহার করে তাই আমি ধরে নিয়েছিলাম সব জায়গাতেই এমনটা দেখা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ লাউ-আকৃতির অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করে, যার নাম কলসি। এসব পাত্রের আকারের ওপর ভিত্তি করে আমাদের বইয়ের ডিজাইন পাল্টাতে হয়।”
“আমরা আশা করছি আমরা এমন কিছু মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো যা মানুষের মাঝে গ্রহণযোগ্য হয় এবং তারা নিয়মিত তা ব্যবহার করে। আমাদের লক্ষ্য হলো সারা পৃথিবীতে পানিবাহিত রোগের ঝুঁকি কমানো। তা করতে এখনো অনেক কাজ বাকি আমাদের।”
ড্রিঙ্কেবল বুক শুধু পানি ছেঁকে পরিষ্কার করেই না, বরং এর প্রতি পাতায় রয়েছে নিরাপদ পানি ব্যবহার প্রণালী। এটি তৈরির খরচ খুবই কম, আর একেকটি বই ১০০ লিটার পর্যন্ত পানি ছাঁকতে পারে।
দরিদ্র এলাকা ছাড়াও, প্রাকৃতিক দুর্যোগের সময়ে আধুনিক এলাকাগুলোতেও ব্যবহৃত হতে পারে এই ড্রিঙ্কেবল বুক।
মূল: This Book Could Save Lives By Purifying Drinking Water by Amna Mohdin, IFLScienc

No comments:

Post a Comment