চারটা মানে এক হালি মজার জোকস
গামছা
সাধুবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য, উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।তা দেখে একজন বলল, কি সাধুবাবা, আপনি উঠছেন না কেন?
সাধুবাবা উত্তরে বললেন, বৎস, পাপ ধোয়ার সাথে সাথে গামছাটাও যে ধুয়ে চলে যাবে তা ভাবতেই পারিনি!
সেভ
পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?নাপিত: ৪০ টাকা!
পল্টু: আর সেভ করতে কত লাগে?
নাপিত: ২০ টাকা!
পল্টু: আমার মাথাটা একটু সেভ করে দে!
ওয়াদা
শিক্ষক: তোমরা ওয়াদা কর যে, কখনও সিগারেট পান করবে না।ছাত্ররা: ওকে স্যার পান করবো না।
শিক্ষক: মেয়েদের পিছে পিছে ঘুরবে না।
ছাত্ররা: ওকে স্যার ঘুরবো না।
শিক্ষক: ওদের কখনোও ডিস্টার্ব করবে না।
ছাত্ররা: ওকে স্যার, ডিস্টার্ব করবো না।
শিক্ষক: দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররা: অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়ে আর করবই বা কি!
তাইলে থাপ্পর মারলি ক্যান
ছেলে: আই লাভ ইউ।মেয়ে: (ঠাস করে থাপ্পর মেরে ) কী বললি শয়তান ?
ছেলে: (ঠাস ঠাস করে দুটো থাপ্পর মেরে) শুনতেই যখন পারিস নাই, তাইলে থাপ্পর মারলি কেন হারামজাদি?

No comments:
Post a Comment